সিঙ্গারার দাম ১৩২ টাকা ! তাও আবার ঢাকায় .....
রসনা বিলাসীদের কাছে টাকা কোন ব্যাপার না। গুলশানের একটি রেষ্টুরেন্টে এই সিঙ্গারা বিক্রয় করা হয়। সিঙ্গারাটি সবজি ( ভ্যাজিটেবল ) দিয়ে তৈরি। একজন ক্রেতা সিঙ্গারা কেনার সময় ভিডিও ধারণ করতে গেলে রেষ্টুরেন্টটির একজন কর্মীর বাধার সম্মুখিত হন। “খাবার কেনার সময় বা খাবার খাওয়ার সময় এখানে কোন ভিডিও ধারণ করা যাবেনা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া।” ক্রেতা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে , কর্মীটি কর্তৃপক্ষের মোবাইল নম্বর দেন। ক্রেতা কর্তৃপক্ষকে ফোন দিলে , ফোন রিসিভ করেন নি। এদিকে কর্মীটি ক্রেতাকে চলে যেতে বলছেন। ক্রেতা তার অর্ডারকৃত সিঙ্গারা নিয়ে, খাবার জন্য টেবিলে বসতে যান, তখনো কর্মীটি ক্রেতার সাথে বার বার এ ব্যাপারে কথা বলতে থাকেন, এবং কর্মীটি তার মোবাইল ফোনে কার সাথে যেন কথা বলতে চেষ্টা করেন।
এদিকে সিঙ্গারার ক্রেতা, তার অর্ডারকৃত সিঙ্গারা নিয়ে টেবিলে বসলেন। ক্রেতা ১৩২ টাকা দামের ৬ টি সিঙ্গার নিলেন এবং এই সিঙ্গারা নিয়ে (Food Review ) একটি ফুড রিভিউ করার জন্য প্রায় ৯০ মিনিট পরে কর্তৃপক্ষ্যের নিকট থেকে অনুমতি পেলেন।
এখন দেখা যাক এই সিঙ্গারায় কি আছে। ফুড রিভিউতে দেখা যাচ্ছে, ক্রেতা হিসেব করছেন প্রতিটি সিঙ্গারার দাম কত পরলো। প্রতিটি সিঙ্গারার দাম পড়েছে ২২ টাকা করে। ক্রেতা সিঙ্গারাটি ভাঙ্গলেন, দেখা যাচ্ছে সিঙ্গারার ভিতর শুধু আলু এবং হালকা সবজি ছাড়া আর কিছু নেই। যদিও সাথে সস হিসেবে কাসুন্দি দেয়া হয়েছে।
এখন আপনারাই বলেন,‘কাসুন্দি কেবল কাচা আমের ভত্তার বা এ জাতীয় অন্যান্য ভত্তার সাথে খেতে ভালো লাগে , আলুর সিঙ্গারার সাথে কি ভাবে যায়!’ ক্রেতার ভাষ্য । সিঙ্গারার যে সাইজ, বাহিরে ৫ টাকা ৬ টাকা দামের সিঙ্গারার চেয়েও ছোট। শেষ পর্যন্ত ক্রেতা তার ফুড রিভিউতে একটি কথাই বললেন,‘ এত টাকা দিয়ে সিঙ্গারা কিনে শুধুই হতাশ’।
এখন আসা যাক সিঙ্গারা নিয়ে দু’টি কথায়। সিঙ্গারা নামক খাবারটি বাঙ্গালী রসনা বিলাসীদের প্রিয় খাদ্যের মধ্যে অন্যতম। সকালে অথবা বিকালের নাস্তায় সিঙ্গারার জুড়ি মেলা ভাড়। অতিথি আপ্যায়নে কিংবা বন্ধুদের সাথে আড্ডায় সিঙ্গারা তোলনা নাই।
ত্রিকোন আকৃতির এই খাবারটি বাংলাদেশ ,ভারতের পশ্চিম বঙ্গ, উড়িষ্যা অঞ্চলে খুবই জনপ্রিয় খাবার। সিঙ্গারা বিভিন্ন স্বাদের হয়ে থাকে, নোনতা সিঙ্গারা, সবজি সিঙ্গারা, মাংসের কিমার সিঙ্গারা, মিষ্টি ক্ষীরের সিঙ্গারা অন্যতম।
সিঙ্গারার প্রধান উপকরণ, আটা, ময়দা, পেঁয়াজ, আলু, মটরশুটি, মাংস, মসলা, মরিচ আরো কত কি। তেলে ভাজা নাস্তা হিসেবে অসাধারণ। তবে যাদের পেটে গ্যাসের সমস্যা আছে তাদের সিঙ্গারা কম খাওয়াই ভালো।
গরম গরম সিঙ্গারা নিয়ে বন্ধুদের আড্ডা যেন থামতেই চায় না। কোন বিশেষ উপলক্ষ্য হলে তো কথাই নেই।














কোন মন্তব্য নেই