Header Ads

Header ADS

একটা রুটির দাম ১২ হাজার টাকা ! ‘ শরবত- ই- বরাত ’ পুরান ঢাকার স্পেশাল রুটি।

 

                                                         

পুরান ঢাকা। বাঙ্গালী রসনা প্রিয়দের কাছে অতি পরিচিত স্থান। পুরান ঢাকার বাহারি খাবারের তুলনা দেশ ছাড়িয়ে বিশ্বময়। এই পুরান ঢাকায় অন্যান্য খাবারের মাঝে চোখে পড়লো এক বিশাল রুটির। যার ওজন ২৪ কেজি,  অন্য একটির ২৩ কেজি ওজনের রুটি ! ভাবতে পাচ্ছিনা, এ রুটি কি করে খাবে বা কে  এর খরিদ্দার। দাম জিজ্ঞেস করতেই চক্ষু চরক গাছ। বলে কি ! একটি রুটির দাম ১২ হাজার টাকা! কিছুক্ষণ চুপ করে থাকলাম। “ভাই, এই রুটির খরিদ্দার কারা” আপনার আমার মতোই মানুষ, উত্তর পেলাম। 


                                                                  ( ছবিঃ সংগৃহিত )

কি নেই এই রুটির মধ্যে, যত রকম মুখরোচক মসলা থেকে শুরু করে মাংস, সবজি আরো কত কি এই রুটিতে ব্যবহার করা হয়েছে। প্রায় প্রতি নিয়তোই নাকি এই রুটি এখানে বিক্রয় হয়ে থাকে। যাদের প্রয়োজন, তাদের চাহিদা মতো, আগে জানিয়ে রাখলে ভালো হয়। না হয় হঠাৎ করে কিনতে গেলে না পাওয়া যাওয়ার ঝুকি থাকে। 


( ছবিঃ সংগৃহিত )

এখন আসা যাক বিশ্বের বড় বড় রুটি নিয়ে দু’টি কথায়।  ২০১৪ সালের নভেম্বর মাসে ১৫ তারিখে ভ্যানেজুয়েলায় ক্রিসমাস উপলক্ষে একটি রুটি ( (BIGGEST HUM BREAD ) তৈরি করা হয়েছিল , যার ওজন ছিল ২৮৪ কেজি । এটি ‘গ্রীনেজ ওয়াল্ড রেকর্ড’করেছিল। সংগ্রহ: CHINADAILY(Photo/Agencies)



( ছবিঃ সংগৃহিত )

রুটি বিশ্বের প্রায় প্রতিটি মানুষের অতি প্রিয় খাদ্য। একেক দেশে একেক রকম প্রস্তত প্রনালি রয়েছে এই রুটির। স্বাদ, রং , প্রস্তত প্রনালির ভিন্নতা থাকলেও খাবারে জুড়ি মেলা ভাড় এই রুটির। 


( ছবিঃ সংগৃহিত )

এই রুটি নিয়ে আপনার মজার  কোন অভিজ্ঞতা থাকলে জানিয়ে দিন, উপভোগ করি না হয় আরো কিছুক্ষণ।


( ছবিঃ সংগৃহিত )


( ছবিঃ সংগৃহিত )

রুটি নিয়ে লিখতে গিয়ে তো নিজেই রুটিময় হয়ে যাচ্ছি। গিন্নি..... পুরান ঢাকা থেকে আনা বাহারি রুটি থেকে দাও না কিছুটা। জিবে যে পানি চলে আসছে।


Article Writer
Parvez Sabuz
Email: parvezsabuz@gmail.com

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.